1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার স্মরণে আলোচনা সভা মঙ্গলবার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মে, ২০১২
  • ১৫৮ Time View

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ৮ মে মঙ্গলবার  বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি এবং প্রধান আলোচক হিসেবে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া এমপির উপস্থিত থাকার কতা রয়েছে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এমপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক।

সভাপতিত্ব করবেন আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার আসাদুজ্জামান এমপি।

উল্লেখ্য, বিজ্ঞান গবেষণার পাশাপাশি জাতীয় রাজনীতিতে নীরবে কাজ করে যাওয়া ড. এম ওয়াজেদ মিয়া ছিলেন জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাও। ৯মে বুধবার তার ৩য় মৃতুবার্ষিকী  উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ