1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

১০ বছর বয়সেই কোটিপতি সিরিয়াল অভিনেত্রী রুহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৯০ Time View

তার পুরো নাম রুহি ওরফে রুহানিকা ধাওয়ান। ‌‘ইয়ে হ্যায় মহব্বতে’ নামের একটি ভারতীয় ধারাবাহিকের শিশুশিল্পী হিসেবে অভিনয় করে সে। এই সিরিয়ালে অভিনয়ে জনপ্রিয়তার হাত ধরে মাত্র ১০ বছর বয়সেই ৮ কোটি টাকার মালিক বনে গেছে সে।

পরিবারের সকলে আদর করে ‘রু’ নামে ডাকে। তবে রুহানিকার মা ডলি ধাওয়ান মেয়েকে ‘রুহান’ বলে ডাকে। তবে ইন্ডাস্ট্রিতে তাকে অনেকে আদর করে ছোটদের বড় তারকা বলেও ডাকেন। এরই মধ্যে রুহির নাম জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। সোশাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১০ লাখের বেশি।

খুব ছোটো থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত রুহি। তার জনপ্রিয়তার শুরু সিরিয়াল দিয়েই। তবে ‘ইয়ে হ্যায় মহব্বতে’ তাকে দিয়েছে আকাশ ছোঁয়া সাফল্যের স্বাদ। সে নিজের আয়ে কেনা ৫০ লাখ টাকার গাড়িতে চলাফেরা করে। মুম্বাইয়ে তার রয়েছে ৩বিএইচকে ফ্ল্যাট, যেখানে সে পরিবারের সঙ্গে থাকে।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী রুহি। তার পছন্দের বিষয় অঙ্ক, আর্টস এবং সায়েন্স। বড় হয়ে গায়িকা, অভিনেত্রী এবং ফ্যাশন ডিজাইনার হতে চায় সে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ