1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

কেন্দ্রীয় ব্যাংকের দেয়া দামেই হোলসিম কিনছে লাফার্জ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারণ করে দেয়া ৫০৫ কোটি টাকায় হোলসিম বাংলাদেশকে কিনে নিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

সম্প্রতি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সংশোধিত ক্রয়-বিক্রয় চুক্তি বাস্তবায়নের অনুমোদন দেয়া হয়।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ১১ কোটি ৭০ লাখ ডলারে (ডলারের মান ৮০ টাকা ধরে ৯০০ কোটি টাকার বেশি) হোলসিম বাংলাদেশের শতভাগ সম্পদ কিনে তা একীভূত করে দেয়ার পরিকল্পনা অনুমোদন করেছিলেন লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারহোল্ডাররা। দুই কোম্পানির বৈশ্বিক হেডকোয়ার্টার একীভূত হওয়ার পর বাংলাদেশে এ অধিগ্রহণ প্রক্রিয়াটি সামনে রেখে লাফার্জ সুরমা তাদের কোম্পানির নাম পরিবর্তন করে রাখে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। যদিও স্টক এক্সচেঞ্জে এখনও কোম্পানিটির পুরনো নামই ব্যবহার হচ্ছে।

তবে সমস্যা বাধে হোলসিম বাংলাদেশের শেয়ার বিক্রির অর্থ তার হেডকোয়ার্টারে পাঠানোর সময়। বিধি মোতাবেক, তালিকাবহির্ভূত কোম্পানির শেয়ার বিক্রির এ অর্থ বিদেশে বিক্রেতা কোম্পানির হেডকোয়ার্টারে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি চেয়েছিল কোম্পানি।

কিন্তু বাংলাদেশ ব্যাংক গত ১৭ সেপ্টেম্বর তাদের এ অধিগ্রহণ বাবদ ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকা বিদেশে পাঠানোর অনুমোদন দেয়। অর্থাৎ হোলসিম বাংলাদেশের ৮৮ হাজার ২৪৪টি (শতভাগ) শেয়ারের জন্য এ মূল্যই নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এরপর স্টক এক্সচেঞ্জ মারফত লাফার্জ হোলসিম বাংলাদেশ জানিয়েছিল, এ বিষয়ে তাদের অথরাইজড ডিলার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে দেয়া এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক মোট ৬ কোটি ২৫ লাখ ২৭ হাজার ১৮৮ ডলারে (১৭ সেপ্টেম্বরের বিনিময় হারের ভিত্তিতে) হোলসিম বাংলাদেশের সব শেয়ার অধিগ্রহণের এবং সে অর্থ বিক্রেতা প্রতিষ্ঠান হোল্ডারফিন বি ভির নামে বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে।

তবে ক্রেতা ও বিক্রেতা প্রতিষ্ঠানের ঐকমত্যের চেয়ে প্রায় ৪৬ শতাংশ কম দামে হোল্ডারফিন বি ভি লাফার্জ সুরমার কাছে হোলসিম বাংলাদেশের সব শেয়ার বিক্রি করতে সম্মত হবে কিনা, এ বিষয়টি নিয়েও দ্বিধা ছিল। সব জটিলতার অবসান ঘটিয়ে, অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া মূল্যেই হোলসিমকে কিনে নিচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট।

এর আগে ২০১৪ সালের এপ্রিলে বৈশ্বিকভাবে লাফার্জ ও হোলসিম একীভূত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ