1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

বৃত্তি পেলেন ঢাবির ৫৩০ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ১৮৭ Time View

চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩০ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএএ) ।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ কমিটির আহ্বায়ক আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এ তথ্য জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের যেন পড়াশোনার ক্ষতি করে অন্য কোথাও কাজ করতে না হয় সে জন্যই এ বৃত্তি দেয়া হচ্ছে।

এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বৃত্তিপ্রাপ্তরা প্রত্যেকে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। তাদের চার বছরের জন্য এ বৃত্তি দেয়া হবে। তবে এ জন্য বৃত্তিপ্রাপ্তদের তিনটি শর্ত পালন করতে হয়। এগুলো হলো- নিজেদের ভাল মানুষ হতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধের সময় নিজ এলাকায় সচেতনতামূলক কাজ করতে হবে এবং কর্মজীবনে প্রবেশের চার বছর পর একজন দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ