1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

রাবির ভর্তি পরীক্ষায় থাকছে না এমসিকিউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ১৫২৭ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ ঘণ্টার এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন)-এর পরিবর্তে ২ ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে।

আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

এ সময় অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, এমসিকিউতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই হয় না। চারটি উত্তরের মধ্যে একটি টিক দিলেই সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাই এ বছর থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৯টি অনুষদ ও ২টি ইনস্টিটিউট মিলে ১১টি ইউনিটে পরীক্ষা হয়েছিল। এবার ১১টি ইউনিট কমিয়ে ৪টি ইউনিটে দুই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর পরীক্ষার দিন ঠিক করার প্রস্তাব রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি পাস হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে এ বছর ভর্তি পরীক্ষায় আরও কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। পরীক্ষার্থীদের দুটি পর্যায়ে আবেদন করতে হতে পারে। প্রথম পর্যায়ে রেজাল্টের মান দেখে শিক্ষার্থীদের বাছাই করা হবে। পরে বাছাইয়ে উত্তীর্ণদের পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। এ সময় পরীক্ষার নির্দিষ্ট ফি নেওয়া হবে। নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে বলেও প্রাথমিকভাবে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ