1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

আগ্রহ হারানোর শীর্ষে দুলামিয়া কটন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫ Time View

শেষ সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থান দখল করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস। বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রতিষ্ঠানটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে।

বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না থাকায় সপ্তাজুড়ে লেনদেন খুব বেশি হয়নি। সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৭ থেকে ২১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ৬৪ লাখ টাকার। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১২ লাখ টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারে দাম কমেছে ৪ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে দুলামিয়া কটনের শেয়ার দাম দাঁড়িয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়। যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৩২ টাকা ৩০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, এই কোম্পানিটির মোট শেয়ারের ২১ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৭৫ দশমিক ৫৬ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৩ দশমিক ৪০ শতাংশ শেয়ার।

এদিকে শেষ সপ্তাহে দুলামিয়া কটনের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল জুট স্পিনার্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ১৮ শতাংশ। এরপরেই রয়েছে তুং হাই নিটিং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা সমতা লেদারের ১০ দশমিক ৩৫ শতাংশ, আলিম ম্যানুফ্যাকচারিংয়ের ৮ দশমিক ৮৭ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ৮ দশমিক ৩৬ শতাংশ, ইমাম বাটনের ৮ দশমিক ৩৩ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ডের ৭ দশমিক ৪১ শতাংশ, আরামিট সিমেন্টের ৬ দশমিক ৯৯ শতাংশ এবং রহিমা ফুডের ৬ দশমিক ৯৯ শতাংশ দাম কমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ