1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতার আশ্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৫২ Time View

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাসহকারে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার ব্যাপারে বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন। মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের কারণে এসব রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তুরস্কের সফররত প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে বিনালি ইলদিরিম গত রাতে ঢাকা আসেন।
তুরস্কের প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এ সংকট অবসানে তার সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যুতে আন্তরিক সমর্থন ও সহায়তা প্রদানের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি জেরুজালেম ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলন আহ্বান করে সময়োচিত পদক্ষেপ গ্রহণের জন্য তুরস্কের প্রেসিডেন্ট ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ওআইসি’র সহকারী মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থীকে নির্বাচনে তুরস্কের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে তুরস্কের প্রধানমন্ত্রী ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রপ্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ