1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংসদে আরও ৪ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা রাজশাহীতে জুয়েলার্সে সোনা চুরির ঘটনায় গ্রেফতার ৮ ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু রাষ্ট্রপতি / ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে

জাপানের উপকূল থেকে দুই উ. কোরীয় নাগরিকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৫৮ Time View

জাপানের মধ্যাঞ্চলীয় একটি উপকূল থেকে দুই ব্যক্তির পচে গলে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। এরা সম্ভবত উত্তর কোরীয় জেলে। তাদের সঙ্গে একটি নৌকার ভগ্নাবশেষ পাওয়া গেছে।
পুলিশ সোমবার একথা জানিয়েছে।
জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে আট জন জেলের একটি দল ভেসে আসার কয়েক দিন পর এই দুই জেলের লাশ পাওয়া গেছে। জেলেদের ওই দলটি উত্তর কোরিয়া থেকে এসেছে বলে দাবি করা হয়েছে।
খবর এএফপি’র।
নিগাতা অঞ্চলের সাদো দ্বীপের সিনিয়র স্থানীয় পুলিশ কর্মকর্তা হিদেয়াকি সাকিও বলেন, সপ্তাহান্তে পৃথকভাবে লাশ দুটিকে সৈকতের এক ধারে পাওয়া গেছে।
শনিবার একটি লাশ পাওয়া গেছে এবং রোববার এক পথচারী সৈকতে হাঁটার সময় অপর লাশটি দেখতে পান।
সৈকতটি উত্তর কোরিয়া থেকে প্রায় ৭৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ