1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

একমাত্র ছেলে ঝিনুককে নায়ক বানাবেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৬৭ Time View

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর একমাত্র সন্তানের নাম অভিমুন্য ওরফে ঝিনুক। যার বয়স এখন বয়স এখন ১২ বছর। ছেলে বড় হয়ে কী করবেন, এমন চিন্তা এরই মধ্যে শ্রাবন্তীকে ভাবাচ্ছে। কলকাতার একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে ছেলে ঝিনুকের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন শ্রাবন্তী। জানিয়েছেন, মা হিসেবে ছেলেকে কীভাবে দেখতে চান।

সম্প্রতি যিশু সেনগুপ্ত ও তার মেয়ে সারার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। হাসতে-হাসতে জোশ ছবির নায়িকা ওই সাক্ষাতকারে বলেন, এই তো আমি আজ যিশুদার সঙ্গে কাজ করছি। কয়েক বছর পর হয়তো ঝিনুক আর সারা সিনেমা করবে। আর আমি গম্ভীর মুখে ইন্টারভিউ দেব, ওদের নিয়ে।

২০০৩ সালে চলচ্চিত্র নির্মাতা রাজিব বিশ্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। স্বামী রাজিবের সঙ্গে পরে ছাড়াছাড়ি হয়ে গেলেও একমাত্র সন্তান অভিমন্যু চ্যাটার্জী ওরফে ঝিনুককে নিজের সঙ্গেই রেখে দেন তিনি। এরপর গত বছর কৃষ্ণ ভ্রজকে বিয়ে করেন শ্রাবন্তী। চলতি বছর শ্রাবন্তীর সেই সংসারও ভেঙে যায়।

গত বছর শাকিব খানের বিপরীতে ‘শিকারি’ ছবিতে অভিনয় করেন শ্রাবন্তী। যৌথ প্রযোজনার এই ছবিটি দুই বাংলা ভালো ব্যবসা করেছে। সম্প্রতি শাকিবের বিপরীতে বয়ফ্রেন্ড নামে নতুম আরেকটি ছবি করতে যাচ্ছেন তিনি। এ ছাড়া শ্রাবন্তীর হাতে ‌নবজীবন বীমা কোম্পানি, বীরপুরুষ ও জিও পাগলা নামে আরও বেশ কয়েকটি ছবি রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ