1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

ইউরোপ হুমকি দিলে ক্ষেপণাস্ত্রের পরিসীমা বাড়াবে ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৪৪ Time View

ইরানের বিপ্লবী বাহিনীর উপ-প্রধান ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউরোপ যদি তেহরানকে হুমকি দেয়া অব্যাহত রাখে তাহলে ক্ষেপণাস্ত্রের পরিসীমা বাড়াবে তারা। তেহরান বলছে, ইরানের বিপ্লবী বাহিনী ক্ষেপণাস্ত্রের পরিসীমা দুই হাজার কিলোমিটারের বেশি বাড়াতে পারে।

ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে ইরানের পারমাণবিক চুক্তি ইস্যুতে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সম্ভাব্য আলোচনায় আপোষ না করার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

‘আমরা এখন পর্যন্ত মনে করি, ইউরোপ কোনো হুমকি নয়, এজন্য আমাদের ক্ষেপণাস্ত্রের পরিসীমা বাড়ানো হবে না। কিন্তু ইউরোপ যদি হুমকি হিসেবে দেখা দেয়, তাহলে আমরা ক্ষেপণাস্ত্রের পরিসীমা বৃদ্ধি করবো।’

এর আগে গত মাসে ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি বলেন, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ স্থাপনা এবং বাহিনী ইরানের দুই হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র পরিসীমার আওতায় রয়েছে। সুতরাং এটি বৃদ্ধি করার প্রয়োজন নেই।

সূত্র : রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ