1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সাসেক্সে যোগ দিলেন গিলেস্পি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬২ Time View

ইংলিশ কাউন্টি দল সাসেক্সের কোচ হিসেবে যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। সাবেক অজি পেস আইকনকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগের বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সাসেক্সের যোগ দেওয়া নিয়ে গিলেস্পির জানান, ‘সাসেক্সের মতো গর্বিত ও ঐতিহ্যবাহী ক্লাবের প্রধান কোচ হওয়ার সুযোগ পাওয়ায় আমি রোমাঞ্চিত। আগামী মৌসুমে মাঠ ও মাঠের বাইরে সাসেক্সকে সাহায্য করতে নিজের ভূমিকা রাখতে মুখিয়ে আছি।’

সাসেক্সের প্রধান নির্বাহী রব এন্ড্রু বলেন, ‘ইয়র্কশায়ারে খুব সফল অধ্যায় কাটানোর বিশাল অভিজ্ঞতা আছে তার। এই অভিজ্ঞতা সাসেক্সকে এগিয়ে নিতে সাহায্য করবে।’

২০১২ সালে ইয়র্কশায়ারকে দ্বিতীয় বিভাগ থেকে শীর্ষ লিগে তুলে আনেন গিলেস্পি। এরপর ২০১৪ ও ২০১৫ সালে টানা শিরোপা জেতেন ৪২ বছর বয়সী। ইয়র্কশায়ারের সঙ্গে পাঁচ বছর থেকে মাত্র ৭টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ হারেন গিলেস্পি।

উল্লখ্য, সাসেক্সের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন গিলেস্পি। গত মাসের পারস্পরিক সমঝোতায় কোচের পদ থেকে সরে দাঁড়ানো মার্ক ডেভিসের স্থলাভিষিক্ত হচ্ছেন অসি এই তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ