1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

মিস ওয়ার্ল্ড ২০১৭ হলেন ভারতের মানসি চিল্লার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৫৪ Time View

মিস ওয়ার্ল্ড ২০১৭ হলেন ভারতের মানসি চিল্লার। তিনি ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেছেন। চীনের সানাইয়া সিটি এরেনায় মানসির মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

মিস ওয়ার্ল্ড হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানসি জানান, ‘আমি সবসময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিলাম। কিন্তু আমার জীবনে এতবড় সাফল্য আসবে ভাবিনি। মনে হচ্ছে আমার জন্ম স্বার্থক হয়েছে।’

মানসি চিল্লার ভারতের হরিয়ানা রাজ্যের মেয়ে। তার বয়স ২০ বছর। তিনি মেডিকেলে শিক্ষার্থী। তার মা-বাবা দুজনেই পেশায় চিকিৎসক।

এর আগে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় শিরোপা জিতেছিলেন এ সুন্দরী। আর এবার হলেন বিশ্বসুন্দরী। এ নিয়ে পঞ্চমবার কোনো ভারতীয় সুন্দরী মিস ওয়ার্ল্ড হওয়ার গৌরব অর্জন করলেন।

এবারের চূড়ান্ত তালিকায় এসে পৌঁছে ছিলেন বিশ্বের প্রায় ১২১টি দেশের সুন্দরী। সেখান থেকে এক এক করে সেরা ৪০। এরপর সেরা পাঁচ হয়ে মিস ওয়ার্ল্ড হলেন মানসি।

এছাড়া ১ম রানার আপ ইংল্যান্ডের স্টেফিন হিল এবং ২য় রানার আপ হয়েছেন ম্যাক্সিকোর আন্দ্রে মেজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ