1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

ঢাকাই বিনোদন অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ভুয়া অ্যাকাউন্ট। ওই ভুয়া আইডিটি থেকে শোবিজের বহু তারকা ও পরিচিত মুখকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হলে পুরো বিষয়টি নিয়ে তীব্র বিভ্রান্তির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এবং সবাইকে সতর্ক করেছেন এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ঐশী স্পষ্ট জানিয়ে দেন যে, ফেসবুক ব্যক্তিগত কোনো আইডি তিনি ব্যবহার করেন না। বর্তমানে তিনি যে পেজটি থেকে পোস্ট করেছেন, সেটিই তার একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। আরও পড়ুন আবুবকর কি জারিয়াবকে ভালোবাসতেন, জানালেন শেহেরিয়ার মুনাওয়ার ২৯ অক্টোবর ২০২৬ ঐশী জানান, বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন সহকর্মী আইডিটি থেকে বন্ধুত্বের অনুরোধ পেয়ে বিভ্রান্ত হয়ে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তখনই পুরো ঘটনাটি তার নজরে আসে। সামাজিক মাধ্যমের পোস্টে ঐশী সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ওই ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে কেউ যেন কোনো প্রকার যোগাযোগ না করেন। কোনো মেসেজের উত্তর না দেন। ভুয়া আইডিটি নজরে এলে সবাইকে সেটি রিপোর্ট করার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি, অনাকাঙ্ক্ষিত এই বিষয়টি দ্রুত বুঝতে পারায় এবং বিপদে পাশে থাকার জন্য ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ