1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। ছবিটিতে শাকিব খানের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পেতে পারে। তবে নায়িকা হিসেবে কিনজা হাশমির অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

পাকিস্তানের টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জন করেছেন কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। এর আগে টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন এই অভিনেত্রী। মাত্র ১৭ বছর বয়সে মডেলিংয়ের পাশাপাশি বেতারে অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গেও যুক্ত হন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তাঁকে ধীরে ধীরে বিনোদনজগতে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।

কিনজার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০১৮ সালে প্রচারিত ‘ইশক তামাশা’ ধারাবাহিকের মাধ্যমে। এতে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয় করেও প্রশংসা অর্জন করেন এই অভিনেত্রী। এ কাজের জন্য পাকিস্তানের হুম অ্যাওয়ার্ডে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি।

এরপর একের পর এক টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করেছেন কিনজা। তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘সংসার’, ‘মোহাব্বত তুম সে নাফরাত হ্যায়’, ‘ফারায়েব’, ‘দলদল’, ‘সিরাত’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’ ও ‘হুক’। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি।

পাকিস্তানের লাহোরে বেড়ে ওঠা কিনজার পরিবারের সঙ্গে বিনোদনজগতের আগে থেকে কোনো সংশ্লিষ্টতা ছিল না। নিজের আগ্রহ, পরিশ্রম ও ধারাবাহিক কাজের মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন কিনজা। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’।

শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন সত্যি হলে তা কিনজার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রে পাকিস্তানি এই অভিনেত্রীর সম্ভাব্য অভিষেক নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে।

তবে ‘মহব্বত’ সিনেমায় কিনজা হাশমির অভিনয় কিংবা সম্ভাব্য মুক্তির তারিখ—কোনোটিই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। নির্মাতাদের পক্ষ থেকে ঘোষণা না আসা পর্যন্ত শাকিব খানের সম্ভাব্য নায়িকা হিসেবে কিনজা হাশমির নামটি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ