1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

অনন্ত-বর্ষার ঘরে নতুন অতিথি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৬০ Time View

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলে ঢালিউডের আলোচিত নায়ক-নায়িকা দম্পতি অনন্ত ও বর্ষা। অনন্ত জলিলের ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানা গেল। গত ১৭ অক্টোবর ব্যাংককে যান বর্ষা ও অনন্ত জলিল। গত ২৩ অক্টোবর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বর্ষার অস্ত্রোপচার করা হয়। সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন বর্ষা।

ছেলেকে নিয়ে তারা দেশে ফিরে আসেন ৮ নভেম্বর। গতকাল রোববার আকিকা দিয়ে ছেলের নাম রেখেছেন আবরার ইবনে জলিল। এরপর ছেলের ছবি প্রকাশ করেছেন তারা। এই দম্পতির প্রথম ছেলে আজিজ ইবনে জলিলের বয়স এখন তিন বছর।

দুই ছেলের ছবি আপলোড করে অনন্ত তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমার ছোট ছেলে – আবরার ইবনে জলিল, আর বড় ছেলে-আরিজ ইবনে জলিল। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সবাই ভালো আছি। আমি অনেক আনন্দিত। তাদের সঙ্গে আমার বেশ ভালো সময় কাটতেছে। বন্ধুগণ আমার দুই ছেলের জন্য দোয়া করবেন।’

এম.এ. জলিল অনন্ত একাধারে একজন চলচিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী। জলিল ১৯৯৯ সালে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি ইসলামী দাওয়াতের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ