1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

নেপালে বোমা বিস্ফোরণ, নিহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১২
  • ১৩২ Time View

নেপালকে প্রদেশে বিভক্ত করার দাবিতে ডাকা ধর্মঘটের বিক্ষোভ মিছিলে সোমবার বোমা বিস্ফোরণে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ২০ জন।

স্থানীয় পুলিশপ্রধান বসন্ত রাজ গৌতম জানিয়েছেন, পবিত্র শহর জনকপুরে ১৫০ জনের একটি গ্রুপ বিক্ষোভের জন্য জড়ো হলে কাছেই একটি মোটরসাইকেলে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণস্থলটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে।

উল্লেখ্য, শান্তিকালীন সংবিধান প্রণয়নের জন্য পার্লামেন্টকে দেওয়া ডেডলাইন শেষের দিকে। এ সংবিধানে নেপালকে কয়েকটি স্বায়ত্বশাসিত প্রদেশে (ফেডারেল প্রোভিন্স) ভাগ করার বিধি অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে আসছে নেপালের বিভিন্ন অঞ্চলের নৃগোষ্ঠীর মানুষেরা। আর সেমাবার একটি গ্রুপ এ দাবিতেই জড়ো হয়েছিল।

এর আগে নেপালকে প্রদেশে বিভক্ত করার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হরতাল হয়েছে। সেই সঙ্গে এ বিষয়টি অন্তর্ভূক্ত করে সংবিধান প্রণয়ণের জন্য পার্লামেন্টকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

একটি বার্তাসংস্থা জানিয়েছে, একজন বিক্ষোভকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকি তিন জন গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আরো সাত জনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

সামান্য আহত ২০ জনেরও বেশি মানুষকে চিকিৎসার জন্য রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।

পুলিশ প্রধান গৌতম জানিয়েছেন, ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

তিনি আরো জানান, সোমবারের তিন ঘণ্টার ধর্মঘটটি ডাকে মিথিলা স্টেট স্ট্রাগল কমিটি। সংবিধানে মিথিলা প্রদেশকে আলাদা করার দাবিতে তারা ধর্মঘট ডাকে।

প্রসঙ্গত, মাওবাদীদের চরমপন্থী আন্দোলনে নেপালের পরিস্থিতি প্রায় ১০ বছর যাবত অস্থিতিশীল ছিল। তবে ২০০৬ সালে সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে আসার পর এখন অনেকটা শান্ত।

আর এর পর থেকে বোমা বিস্ফোরণের ঘটনা নেপালে বিরল। গত ফেব্রুয়ারি কাঠমান্ডুতে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে তিন জন নিহত হয়। গত তিন বছরের মধ্যে রাজধানীতে এটিই বড় কোনো হামলার ঘটনা। ইউনাইটেড এথনিক লিবারেশন ফ্রন্ট (ইউইএলএফ) এ হামলার দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ