1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের শেয়ার থাকা ব্যাংকে চেয়ারম্যান দিতে লাগবে প্রধানমন্ত্রীর অনুমোদন আগামী ৫ দিন তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে রিটের সুযোগ নেই: হাইকোর্ট জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ডে চায় ডিবি প্রথম দিনেই বাংলাদেশের সর্বনাশ ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নিয়ে ইন্দোনেশিয়ায় আটক জাহাজের কোনো তথ্য নেই মোংলায় এইচএসসির ফল পুনর্মূল্যায়ন; ফেল থেকে পাশ ৫৫৪৮ জন, জিপিএ-৫ কত? যৌথ সামরিক মহড়া পরিদর্শনে কাল স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস

ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে রিটের সুযোগ নেই: হাইকোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারার অধীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) দেওয়া আদেশের বিরুদ্ধে সরাসরি রিট আবেদন করে প্রতিকার চাওয়ার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ফৌজদারি কার্যবিধিতে বিকল্প প্রতিকারের সুযোগ থাকায় এ ধরনের কার্যক্রম রিটের মাধ্যমে বাতিল করা যায় না। তবে উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ও ৫৬১-এ ধারায় প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া একটি আদেশের বিরুদ্ধে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে এ সিদ্ধান্ত দেন হাইকোর্ট। সোমবার ২৩ নভেম্বর বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের হাজী মো. আবুল বশর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারায় মোহাম্মদ ফয়সালসহ অন্যদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ৯৪/২০২৫ নম্বর মামলা দায়ের করেন। এদিকে, অভিযুক্ত পক্ষের করা দেওয়ানি মামলা ১৬১/২০২৫ ও ১৬২/২০২৫ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এডিএম আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়। এ জন্য ২০২৫ সালের ২৪ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪৪ ধারায় একটি আবেদন দাখিল করেন তারা। পরবর্তী সময়ে ৩ ডিসেম্বর আবেদনটি নথিভুক্ত করার জন্য আরেকটি দরখাস্ত দেওয়া হয়। এডিএম আবেদনটি মঞ্জুর করে ওই দিনই ৩৪৪ ধারায় দাখিল করা আবেদনটি নথিভুক্ত করেন। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মোহাম্মদ ফয়সালসহ ১০ জন হাইকোর্ট বিভাগে ২১৩১৯/২০২৫ নম্বর রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি আদেশের কার্যকারিতা স্থগিত করেন। রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি), ভূমি সহকারী কর্মকর্তা এবং হাজী মো. আবুল বশরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির অধীন গৃহীত কার্যক্রম রিটের মাধ্যমে বাতিল করার সুযোগ নেই, বিশেষ করে যখন সংশ্লিষ্ট আইনে বিকল্প প্রতিকারের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে রিট আবেদনকারীরা উপযুক্ত পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ও ৫৬১-এ ধারায় প্রতিকার চাইতে পারবেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল আমিন। প্রতিপক্ষ হাজী মো. আবুল বশরের পক্ষে ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী মো. আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন, মো. তারেক রহমান ও শারমিন হামিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ