1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের শেয়ার থাকা ব্যাংকে চেয়ারম্যান দিতে লাগবে প্রধানমন্ত্রীর অনুমোদন আগামী ৫ দিন তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে রিটের সুযোগ নেই: হাইকোর্ট জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ডে চায় ডিবি প্রথম দিনেই বাংলাদেশের সর্বনাশ ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নিয়ে ইন্দোনেশিয়ায় আটক জাহাজের কোনো তথ্য নেই মোংলায় এইচএসসির ফল পুনর্মূল্যায়ন; ফেল থেকে পাশ ৫৫৪৮ জন, জিপিএ-৫ কত? যৌথ সামরিক মহড়া পরিদর্শনে কাল স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস

জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এনামুল হক নামে এক ব্যক্তির হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম এ আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

রিমান্ড আবেদনে পুলিশ পাঁচটি কারণ উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ ও অবস্থান শনাক্ত করা। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তি ও আসামিদের ভূমিকা, পারস্পরিক যোগাযোগ এবং ঘটনার আগের ও পরের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

এ ছাড়া মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে তথ্য সংগ্রহ এবং সেগুলো উদ্ধারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, প্রাসঙ্গিক তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাই এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য উদ্ঘাটন করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের জোগান, যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে এজাহারে আনা অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্টদের ভূমিকা নির্ধারণের কথাও বলা হয়েছে।

এর আগে, গত ১৮ নভেম্বর রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনে এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের ওপর গুলি চালানো হয়। এ সময় এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় তিন থেকে চারশ জনকে।

মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিকেও আসামি করা হয়েছে। মামলার অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ও সোহানা সাবা জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ