1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

স্বামীর সঙ্গে দুবাইয়ের মরুভূমিতে রোমান্টিক মাহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৭২ Time View

বাংলাদেশের ছায়াছবি ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে দুবাইয়ের বেশ কিছু সিনেমা হলে। ছবির প্রচারণা করতে বর্তমানে দুবাইয়ে রয়েছে ছবিটির টিম। ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের মভেনপিক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে ছবিটির পরিচালক দীপংকর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরেফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন।

এরপর থেকেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন মরুর দেশটির মনোরম সব লোকেশনে।সোমবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে স্বামীর সঙ্গে সতেজ দেখা গেল মাহিকে। অবশ্য তাদের সঙ্গী হয়ে ছিলেন ‌‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপনসহ আরও অনেকে।

মরুভূমির বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসেছেন মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসিমুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেল সালমান শাহ স্টাইলে মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল, ব্যস্ত জীবনের ফাঁক গলে হঠাৎ পাওয়া অবকাশকে বেশ ভালোই উপভোগ করছেন মাহি।

‘স্বপ্ন স্কেয়ারক্রো’র আয়োজনে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারমধ্যে দুবাইতে ছবিটি বেশ ভালো সাড়া পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ