1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

বিমানে বড় রদবদল আনলেন নতুন এমডি নাসির

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১২
  • ১৬৩ Time View

দায়িত্ব নেওয়ার তৃতীয় কর্ম দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় ধরনের রদবদল আনলেন নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন নাসিরউদ্দিন আহমেদ।

রোববার দুপুরে বিমানের প্রশাসন বিভাগ থেকে জারি করা একটি আদেশে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (মার্কেটিং) মোসাদ্দিক আহমেদকে ক্রয় ও সংরক্ষণ (পারচেজ অ্যান্ড স্টোর) বিভাগে বদলি করা হয়েছে। এখানে তিনি পরিচালকের দায়িত্ব পালন করবেন। আর একইভাবে পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. শাহনেওয়াজকে মার্কেটিং বিভাগে নেওয়া হয়েছে। সোমবার তারা নিজ নিজ বিভাগের দায়িত্ব বুঝে নেবেন।

গত ২৫ এপ্রিল বিমানের নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন নাসিরউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম বড় ধরনের রদবদল।

এদিকে, বিমানকে লাভজনক করতে আরও বেশ কিছু রদবদল হতে পারে বলে সূত্র জানিয়েছে।

দায়িত্ব নেওয়ার পর এমডি ক্যাপ্টেন নাসিরউদ্দিন আহমেদ জানান, বিমানকে লাভজনক করাই তার প্রধান লক্ষ্য।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, আর এ লক্ষ্যেই তিনি রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ