1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ২০১ Time View

আজ ১৫ অক্টোবর, জগন্নাথ হল ট্রাজেডি দিবস। ১৯৮৫ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি কক্ষের ছাদ ধসে মারা যান ৩৮ জন ছাত্র-কর্মচারী-অতিথি। উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে মারা যান আরও দু’জন। এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আসছে।

সেদিন দুর্ঘটনার সময় বাইরে বৃষ্টি হচ্ছিল আর বিটিভিতে চলছিল ধারাবাহিক নাটক ‘শুকতারা’। ভবনটির দোতলায় ছিল হলের টিভি কক্ষ। নাটক দেখার জন্য সে সময় টিভি কক্ষে উপস্থিত ছিলেন প্রায় ২৫০-৩০০ জন ছাত্র, কর্মচারী ও অতিথি। ভবনে তখন মেরামত কাজ চলছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের মাঝের অংশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ধুলায় পুরো কক্ষ অন্ধকার হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ৩৪ জন। পরে মারা যান আরও ছয়জন। তাদের মধ্যে ২৬ জন ছিলেন ছাত্র। কর্মচারী ও অতিথি ছিলেন ১৪ জন।

জগন্নাথ হলের যেখানে বর্তমানে অক্টোবর স্মৃতিভবন সেখানেই ঘটেছিল এ মর্মান্তিক দুর্ঘটনা। এই নির্মম ট্র্যাজেডির স্মৃতি রক্ষায় পরে নির্মিত নতুন ভবনটির নাম রাখা হয় অক্টোবর স্মৃতিভবন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ