1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

নবীনগর পৌর মেয়রের বহিষ্কার আদেশ স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৯৪ Time View

কাউন্সিলরদের করা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিনের সাময়িক বহিষ্কার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। মেয়র মাঈন উদ্দিনের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার বহিষ্কার আদেশ স্থগিত করেন আদালত।

মেয়র মাঈন উদ্দিন জাগো নিউজকে জানান, স্থানী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আমাকে বহিষ্কারের আদেশের বিরুদ্ধে রোববার (৮ সেপ্টেম্বর) উচ্চ আদালতে রিট আবেদন করেছিলাম। পরে মঙ্গলবার দুপুরে আদালত বহিষ্কার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন।

তবে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি তবে উচ্চ আদালতের রায়ের কোনো কপি আমারা এখনো পাইনি। কপি না পেয়ে অফিসিয়ালি কিছু বলা যাবে না।

এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মেয়র মাঈন উদ্দিনকে সাময়িক বহিষ্কার করে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

জেলা প্রশাসকের কাছে পৌরসভার ১২ কাউন্সিলরের মধ্যে ১০ কাউন্সিলরের করা ওই লিখিত অভিযোগে মেয়র মাঈন উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে। তবে মেয়র মাইন উদ্দিন দাবি করেন, বিএনপির মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হওয়ায় সরকারি দলের লোকজন ষড়যন্ত্র করে মিথ্যা দুর্নীতির অভিযোগ দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ