1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

গহীন বালুচর ছবির অডিও অ্যালবাম প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯১ Time View

মোড়ক উন্মোচন হলো বদরুল আনাম সৌদ পরিচালিত গহীন বালুচর ছবির। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এ অডিও অ্যালবামটির মোড়ক উন্মেচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক বদরুল আনাম সৌদ, তৌকীর আহমেদ, চিত্রলেখা গুহ, অনিমেষ আইচ, ভাবনা। ছবির অভিনয় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সুর্বণা মুস্তাফা, নীলা, মুন তানভীর, আবুল কালাম আজাদ প্রমুখ।

সরকারি অনুদানে নির্মিত গহীন বালুচর ছবিতে রয়েছে পাঁচটি গান। গানগুলো কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নি, লিজা, ঐশী, চন্দন সিনহা, ফাহিমা নাসরিন, সাব্বির, মনির ও জয়িতা।

সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গেল সপ্তাহে এই ছবির ‘ভালোবাসায় বুক ভাসাইলা’ গানটি প্রকাশ পেয়েছে। যেটি এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

গহীন বালুচর ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সূর্বণা মুস্তাফা। গানগুলো নিয়ে গুণী এই অভিনেত্রী বলেন, গহীন বালুচর ছবির প্রতিটি গানের গল্পকে এগিয়ে নিয়ে যাবে। আমার বিশ্বাস সবগুলো গান শ্রোতাদের ভালো লাগবে।

গহীন বালুচর ছবির অডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে জি সিরিজের ব্যানারে। আগামী ২০ অক্টোবর এ ছবিটি সারাদেশে মুক্তি পাবে।

বাংলাদেশের মাটি ও মানুষের গল্প নিয়েই ছবিটি নির্মিত হয়েছে। যেটি ফুটে উঠেছে নদীপাড়ের জনপদের মানুষের সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা ইত্যাদি নিয়ে। নির্মাতা সৌদের ভাষ্য, প্রকৃতির টানে আনা সুখ-দুঃখ, সংঘাত ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে গহীন বালুচর ছবির গল্পে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ