1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বাংলাদেশের গল্প শুনবে ওপার বাংলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৩ Time View

দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে পাকিস্তানকে পরাস্ত করে স্বাধীনতা পায় বাংলাদেশ। যুদ্ধে পরাস্ত হলেও বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না-পারে তার সব ব্যবস্থাও করেছিল পাকিস্তানিরা। তাই তো আমেরিকার তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঙ্গার বাংলাদেশকে বলেছিলেন ‘বটমলেস বাস্কেট’ বা ‘তলাবিহীন ঝুড়ি’। অর্থাৎ সাহায্য দেয়াটাও তাদের কাছে ছিল অপচয়!

স্বাধীনতার এতদিন পর কেমন আছে বাংলাদেশ? সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান বাংলাদেশ। সামাজিক উন্নয়নের নানা খাতে ভারতের চেয়েও ওপরে। বিশ্বব্যাংক পিছিয়ে গেলেও নিজ অর্থে নির্মাণ হচ্ছে পদ্মাসেতু। এগিয়ে চলছে ঢাকায় রেল সেতুর কাজ। ভারতে বাংলাদেশের এসব গল্প শুনাবেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আজ (সোমবার) যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভার তারা অংশ নেবেন।

শুধু বাংলাদেশের গল্পই নয়, মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথাও বলবেন তারা। বাংলাদেশে এখনো সক্রিয় ভেতর-বাইরের নানা চক্র। মৌলবাদ, জঙ্গি উপদ্রবের সঙ্গেও চলছে লড়াই। নতুন করে যুক্ত হয়েছে রোহিঙ্গা ইস্যু।

স্বাধীনতায় ভারতের অবদানের কথা বার বার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ। একই উপমহাদেশের প্রতিবেশী দুই দেশের ভাষা-সংস্কৃতির ঐতিহ্যের গ্রন্থি বাঁধা হয়েছে আবহমান কাল ধরে। সীমান্তের কাঁটাতার রয়েছে, রয়েছে তিস্তার চুক্তি বা সমুদ্রের অধিকার নিয়ে মনান্তরও। তবুও সনাতন এই বন্ধন অস্বীকার করার উপায় নেই।

আলোচনা সভায় সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিকসহ নানা লড়াইয়ের কথা শোনাবেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলিও। কথা বলবেন, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, অধ্যাপক শফি আহমেদ। এ ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, তুলনামূলক সাহিত্য ও বাংলা বিভাগের অধ্যাপকেরা সভায় উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ