1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

সিরিয়ার ওপর আরব লিগের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১১
  • ২৬১ Time View

কায়রো: সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছে আরব লিগ। এর ফলে সিরিয়ার সরকারের সম্পদ জব্দ ও বিনিয়োগ বন্ধ করা হবে।

রোববার মিসরের কায়রোতে আরব লিগের সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে আরবের ১৯টি দেশ নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়।

এদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম আরব লিগের পদক্ষেপকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে অবাঞ্চিত হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন।

আরব লিগ এ মাসের প্রথম দিকে সরকারবিরোধী আন্দোলনকারীদের দমনে সিরিয়া সরকারের নিন্দা জানায়। সংস্থাটি ৫০০ প্রতিনিধিকে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠাতে চাইলে সিরিয়া এতে রাজি হয়নি।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে গত মার্চ থেকে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভ-সহিংসতায় প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণহানী হয়েছে বলে জাতিসংঘ দাবি করছে।

সিরিয়া আরব লিগের প্রতিষ্ঠাতা সদস্য। অর্থনৈতিক আরোপের মধ্য দিয়ে আরব ঐক্যের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে আরব লিগ বলে সিরিয়া নিন্দা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ