1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে ‘ফেভারিট’ বাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ

শুরু হচ্ছে রিয়াজ-অপুর বিজ্ঞাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ১১৬ Time View

দুই বছরের জন্য নাভানা গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা রিয়াজ ও অপু বিশ্বাস। শুভেচ্ছা দূত হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ২০টি বিজ্ঞাপন করবেন তারা। এই খবরটি বেশ পুরনো।

তবে নতুন খবর হচ্ছে রোজা ঈদের আগে চুক্তিবদ্ধ হওয়া এই প্রতিষ্ঠানটির ৪টি বিজ্ঞাপনটির শুটিং শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২১ আগস্ট) থেকে। সেখানে রিয়াজ ও অপু দুজনেই অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন নির্মাতা এস এম সালাউদ্দিন।

অপু বলেন, ‘কাল থেকে নাভানার বিজ্ঞাপনের শুটিং করবো। এই বিজ্ঞাপনগুলো দিয়েই আমার নতুন করে প্রত্যাবর্তন হবে দর্শকদের সামনে। আশা করছি বিগ বাজেটের এই টিভিসিগুলো ভালো লাগবে সবার। পাশাপাশি অনেকদিন পর রিয়াজ ভাইয়ের সঙ্গেও কাজের অভিজ্ঞতাটা দারুণ হবে।’

এদিকে রিয়াজ জাগো নিউজকে বলেন, ‘আগামীকাল সোমবার থেকে টানা ৩দিন শুটিং হবে। রাজধানীর একটি স্টুডিওতে দৃশ্যায়ণ হবে। আশা করছি ভালো কিছু বিজ্ঞাপন উপহার দিয়ে দর্শকদের বিনোদন দিতে পারবো। সেইসঙ্গে নাভানার পণ্যগুলোরও জনপ্রিয়তা বাড়বে এই টিভিসিগুলোর মাধ্যমে।’

রিয়াজ-অপু এর আগে ‘শুভ বিবাহ’ ও ‘বাজাও বিয়ের বাজনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। বড়পর্দায় দর্শকরা তাদের রসায়ন পছন্দও করেছিলেন। তবে পরবর্তীতে আর একসঙ্গে কাজ করা হয়নি।

এদিকে শিগগিরই চলচ্চিত্রে নতুন চমক নিয়ে প্রত্যাবর্তন ঘটাতে পারেন রিয়াজ, চলচ্চিত্র পাড়ায় এই আলোচনা নিয়মিত। তবে সিনেমা হলের পরিবেশ ইতিবাচকভাবে পরিবর্তিত হলে প্রযোজনাতেও আগ্রহী এই নায়ক। আর সর্বশেষ তিনি মৌসুমীর সঙ্গে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

এর বাইরে ব্যস্ত সময় পার করছেন আসছে কোরবানি ঈদ উপলক্ষে নাটক-টেলিফিল্মের কাজেও। রিয়াজকে দেখা যাবে ঈদ উপলক্ষে বিটিভিতে নির্মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র উপস্থাপনাতেও। তার সঙ্গী মেহের আফরোজ শাওন।

আর বর্তমানে ছেলে-সংসার সামলানোর পাশাপাশি ওজন ঝরানোর কসরত করছেন অপু বিশ্বাস। তৈরি হচ্ছেন চলচ্চিত্রের জন্য। এরইমধ্যে হাফ ডজন প্রযোজক প্রস্তাব দিয়ে রেখেছেন অপুকে। তাদের ছবি দিয়েই যেন চলচ্চিত্রে কামব্যাক করেন মিষ্টি হাসির এই নায়িকা।

সেইসব ছবিতে দেশের জনপ্রিয় তারকাদের পাশাপাশি কলকাতার প্রথম সারির নায়করা অভিনয় করতে পারেন। তবে অপু বেশ মনযোগ দিয়ে ছবির গল্প দেখছেন। তার ভাষ্য, ‘যেসব গল্প ও চরিত্র দর্শকের হৃদয়কে ছুঁতে পারবে এমনসব কাজগুলোই করতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ