1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বাবার সঙ্গে দেখা করলেন শাহরুখ!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ১৬৯ Time View

শিরোনাম দেখে চমকে উঠতে পারেন শাহরুখ ভক্তরা। কারণ বলিউড কিং শাহরুখ খানের বাবা তার ১৪ বছর বয়সেই মারা যান। তাহলে কোন বাবার সাথে দেখা করতে গেলেন শাহরুখ?

তবে যারা বলিউড বা শাহরুখের খোঁজ খবর নিয়মতিই রাখেন তারা ঠিকই বুঝে গেছেন। শাহরুখ খান সম্মান করে বলিউড কিংবদন্তি দিলীপ কুমারকে বাবা আর তার স্ত্রী সায়রা বানুকে মা বলে ডাকেন। দিলীপ কুমারও নিজের পুত্র হিসেবে পরিচয় দেন শাহরুখকে।

সম্প্রতি বলিউডের রাজকুমার খ্যাত অভিনেতা দিলীপ কুমার গুরুতর অসুস্থ। কয়েকদনি হাসপাতালেও থাকতে হয়েছে তাকে। অনেকেই দেখতে গেছেন। তবে নিজের নতুন ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারেননি শাহরুখ। অবশেষে সময় পাওয়াতেই ছুটে গেলেন বাবাকে দেখতে।

মঙ্গলবার রাতে মুম্বাইয়ে দিলীপ কুমারের বাড়ি যান শাহরুখ। সেখানে অনেকক্ষণ সময় কাটান তিনি বাবা ও মায়ের সঙ্গে। একফাঁকে তারা ছবিও তুলেন। সে ছবি সায়রা বানু টুইটারে পোস্ট করে লেখেন, ‘দিলীপের মুখ ডাকা ছেলে এসেছিলো দেখা করতে’।

দিন কয়েক আগেই মারাত্মক অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন ৯৪ বছর বয়সি বলিউড অভিনেতা দিলীপ কুমার। কিডনি জনিত সমস্যার কারণে দিন পাঁচেক তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ