1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

এবার অব্যাহতি চাইলেন রাবি ছাত্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ২১৩ Time View

অব্যাহতি চেয়ে এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান। নতুন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পর থেকে রেজিস্ট্রার, গ্রন্থাগার প্রশাসক, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও জনসংযোগ দফতরের প্রশাসকের পর এবার পদত্যাগ পত্র জমা দিলেন তিনি।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে অধ্যাপক অধ্যাপক মিজানুর রহমান জাগো নিউজকে জানান, কোনো কারণ ছাড়াই স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সকালে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ মার্চ ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মিজানুর রহমান। তখন উপাচার্য ছিলেন অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য ছিলেন অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ