1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বার্সার বিপক্ষে খেলবেন বোল্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৮৬ Time View

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্টের ফুটবলের প্রতি আগ্রহের কথা কারো অজানা নয়। কয়েকদিন আগেই লন্ডনে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া জ্যামাইকান এই স্প্রিন্টার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন অনেকবারই। এবার তার সামনে সুযোগও এসেছে প্রিয় দলের জার্সি গায়ে মাঠে নামার। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কিংবদন্তিদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ম্যানইউ। আর ওই ম্যাচের জন্য ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন বোল্ট।

তবে ইউনাইটেডের জার্সিতে ম্যাচটিতে বোল্ট খেলতে পারবেন কি না সেটি নিয়ে এখনও শঙ্কায় জ্যামাইকান স্প্রিন্টার। কেননা নিজের বিদায়ী প্রতিযোগিতায় লন্ডন স্টেডিয়ামে যে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বোল্ট। এর ফলে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের জন্য জ্যামাইকান কিংবদন্তি ফিট হয়ে উঠতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে!

এদিকে বোল্টের এক ঘনিষ্ঠ বন্ধু অবশ্য জানিয়েছেন, ওল্ড ট্র্যাফোর্ডে নিজের প্রিয় ক্লাবের জার্সিতে খেলা তার (বোল্টের) দীর্ঘ দিনের স্বপ্ন। ইনজুরি কাটিয়ে সে ম্যাচটিতে খেলার জন্য মরিয়া।’

উল্লেখ্য, আগামী ২ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে প্রীতি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ