1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক সুইডেনে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বিতর্ক | আন্তর্জাতিক মৎস্য প্রতিমন্ত্রী / মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

১৫ ফুট গভীর কুয়া থেকে শিশু উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ১০৯ Time View

খেলতে খেলতেই একটি পরিত্যক্ত কুয়ায় পড়ে গিয়েছিল দুই বছর বয়সী চন্দ্র শেখর। প্রায় ১১ ঘণ্টা চেষ্টার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটিকে। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় ওই ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিনুকোন্ডার কাছাকাছি উম্মাদিভরম গ্রামে মঙ্গলবার দুপুরে একটি গভীর কুয়ায় পড়ে যায় ওই শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধারকাজে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। বুধবার ভোরে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন চিকিত্সকরা।

baby

চন্দ্র শেখরের মা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে কাজ করছিলেন তিনি। আশপাশেই খেলছিল চন্দ্র শেখর। কাছেই ছিল একটি পরিত্যক্ত কুয়া। খেলতে খেলতেই কুয়ায় পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক কোনা শশীধরও। দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী এন চিনা রাজাপ্পা।

baby

পুলিশ জানিয়েছে, কুয়ার প্রায় ১৫ ফুট নীচে পড়ে গিয়েছিল চন্দ্র শেখর। ওই কুয়ার সঙ্গে সমান্তরাল ভাবে একটি গর্ত খোড়া শুরু হয়। সেই গর্তের মধ্যে দিয়েই শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ