1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

বিন্দু ও বৃত্তে নাদিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ১১৪ Time View

ত্রিভুজ পেমের গল্পে নির্মিত হয়েছে নাটক বিন্দু ও বৃত্ত। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সালহা খানম নাদিয়া। আরও অভিনয় করছেন উর্মিলা। চলতি সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটির রচনা করেছেন মেহেদী হাসান সজীব এবং পরিচালনা করছেন সৈয়দ শাকিল।

নাটকটি প্রসঙ্গে নাদিয়া জাগো নিউজকে বলেন, আমাকে দেখা যাবে পরিবারের বিভিন্ন শাসন-অনুশাসন মেনে চলা একটা মেয়ের চরিত্রে। এই মেয়ের ভালোলাগা, মন্দলাগা থেকে নাটকে একটি গল্প দেখা যাবে। আবার মেয়েটি যাকে পছন্দ করে সেই ছেলেকে নিয়ে আরেকটি গল্প দেখা যাবে। এরমধ্যেই এন্ট্রি নেয় আরেকটি মেয়ে। যে চরিত্রটিতে অভিনয় করেছেন উর্মিলা। এই ত্রিভুজ গল্প নিয়েই বিন্দু ও বৃত্ত নাটকের গল্প।

তিনি বলেন, সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। খুব গোছানো একটা ইউনিটের সঙ্গে কাজ করলাম। চমৎকার একটি নাটক বিন্দু ও বৃত্ত।

নির্মাতা সূত্রে জানা গেছে, এই নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

সম্প্রতি নাদিয়া অভিনয় করেছেন রঙিন ফানুস নামের আরেকটি খণ্ড নাটকে। যেটি মাছরাঙা টেলিভিশিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৩০ তারিখ প্রচার হবে। এছাড়া হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে আলো আঁধারের কাব্য নামে একটি নাটকে অভিনয় করেছেন নাদিয়া, যেটি লেখকের মৃত্যুবার্ষিকীতে এনটিভিতে প্রচার হয়েছে। এই নাটকে অভিনয় করে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ