1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’

বিন্দু ও বৃত্তে নাদিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ১৩১ Time View

ত্রিভুজ পেমের গল্পে নির্মিত হয়েছে নাটক বিন্দু ও বৃত্ত। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সালহা খানম নাদিয়া। আরও অভিনয় করছেন উর্মিলা। চলতি সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটির রচনা করেছেন মেহেদী হাসান সজীব এবং পরিচালনা করছেন সৈয়দ শাকিল।

নাটকটি প্রসঙ্গে নাদিয়া জাগো নিউজকে বলেন, আমাকে দেখা যাবে পরিবারের বিভিন্ন শাসন-অনুশাসন মেনে চলা একটা মেয়ের চরিত্রে। এই মেয়ের ভালোলাগা, মন্দলাগা থেকে নাটকে একটি গল্প দেখা যাবে। আবার মেয়েটি যাকে পছন্দ করে সেই ছেলেকে নিয়ে আরেকটি গল্প দেখা যাবে। এরমধ্যেই এন্ট্রি নেয় আরেকটি মেয়ে। যে চরিত্রটিতে অভিনয় করেছেন উর্মিলা। এই ত্রিভুজ গল্প নিয়েই বিন্দু ও বৃত্ত নাটকের গল্প।

তিনি বলেন, সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। খুব গোছানো একটা ইউনিটের সঙ্গে কাজ করলাম। চমৎকার একটি নাটক বিন্দু ও বৃত্ত।

নির্মাতা সূত্রে জানা গেছে, এই নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

সম্প্রতি নাদিয়া অভিনয় করেছেন রঙিন ফানুস নামের আরেকটি খণ্ড নাটকে। যেটি মাছরাঙা টেলিভিশিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৩০ তারিখ প্রচার হবে। এছাড়া হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে আলো আঁধারের কাব্য নামে একটি নাটকে অভিনয় করেছেন নাদিয়া, যেটি লেখকের মৃত্যুবার্ষিকীতে এনটিভিতে প্রচার হয়েছে। এই নাটকে অভিনয় করে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ