1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

মিরপুরে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারা বাংলাদেশ সিলেট টেস্টের আগে শুনল খারাপ খবর। কনকাশনের নিয়মের জালে আটকা পড়ে মুমিনুল হককে সিরিজ বাঁচানোর ম্যাচে নাও পেতে পারে দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, মুমিনুল খেলতে পারবেন না বলেই জানেন তারা।

মিরপুরে তৃতীয় দিনে সিলি পয়েন্টে ক্যাচ নিতে গিয়ে মাথায় আঘাত পান মুমিনুল। পরে ব্যাট করার মতো অবস্থা না থাকায় তার কনকাশন বদলি হিসেবে জাকের আলি অনিককে ব্যাটিংয়ে নামানো হয়। মুমিনুল সেরে উঠলেও নিয়মের কারণে না খেলার শঙ্কায় পড়েছেন।

আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী কনকাশন বদলি হওয়ার সাত দিনের মধ্যে খেলার অনুমতি পান না ক্রিকেটাররা। মুমিনুল কনকাশন বদলি হয়েছেন ৩০ অক্টোবর। ৫ নভেম্বর থেকে শুরু হবে সিলেট টেস্ট। সে ক্ষেত্রে সাত দিন পার হয় না।

মিরপুরে ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়া শান্ত জানান এই খবর, ‘মুমিনুল ভাই—আমার মনে হয় না উনি সেকেন্ড টেস্ট খেলতে পারবে, কঠিন। যতটুকু নিয়ম অনুযায়ী উনি পারবে না। এটাও উনি জানতেন এবং ওই সময় মেডিকেল বিভাগ নিয়েছে, উনার সঙ্গে কথা বলেছেন। এটা আসলে পুরোটাই মেডিকেল ইস্যু।’

মুমিনুলকে হারালেও অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ফিরে পাওয়ার কথা জানালেন শান্ত। আঙুলের চোট কাটিয়ে অভিজ্ঞ ব্যাটার ফিরবেন বলেই নিশ্চয়তা দিয়েছেন তিনি, ‘মুশফিক ভাই অ্যাভেইলেবল হয়ে যাবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ