1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

খুলে দেয়া হলো পবিত্র আল-আকসা মসজিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ১৪৯ Time View

তিন ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহতের জেরে দুই দিন বন্ধ রাখার পর অবশেষে জেরুজালেম ওল্ড সিটির পবিত্র আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরায়েল।

এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। ইসরায়েলি পুলিশের সঙ্গে মসজিদ প্রাঙ্গনে বন্দুকযুদ্ধে নিহত হয় তিন ফিলিস্তিনি। এর জের ধরেই আল-আকসা মসজিদ বন্ধ ঘোষণা করে ইসরায়েল।

রোববার মসজিদে বেশ কিছু সংখ্যক মুসলিম প্রবেশের অনুমতি পান। এসময় তারা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন।

শনিবার সন্ধ্যার দিকে প্যারিস সফরে যাওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি পবিত্র ওই স্থানের নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানোর কারণে রোববার দুপুরের দিকে মসজিদের বাইরে নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর কিসওয়ানি বলেন, ইসরায়েলি সরকারের আনা পরিবর্তিত ব্যবস্থা প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, আমরা এই মেটাল ডিটেক্টরের পেরিয়ে মসজিদে প্রবেশ করবো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ