1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

ইয়েমেনে রেডক্রস কর্মকর্তা অপহৃত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ১৪০ Time View

সহিংসতা বিক্ষুদ্ধ ইয়েমেনে আন্তর্জাতিক রেডক্রসের এক কমকর্তা অপহরণের শিকার হয়েছেন। অপহরণের শিকার হওয়া এই ব্যক্তি ফরাসি নাগরিক বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস (আইসিআরসি)। তবে তার নাম ও পরিচয়সহ বিস্তারিত আর কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে লোহিত উপসাগরীয় বন্দরনগরী হুদাইদা যাওয়ার পথে শনিবার একদল সশস্ত্র বন্দুকধারী তাকে অপহরণ করে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সরকারি সেনাদের সঙ্গে সন্দেহভাজন আল কায়েদা যোদ্ধাদের ভয়াবহ লড়াইয়ের মধ্যেই এই অপহরণের ঘটনা ঘটলো। দক্ষিণাঞ্চলীয় জিনজিবারে সংঘটিত এই লড়াইয়ে উভয়পক্ষে ১৯ ব্যক্তি নিহত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে অপহরণ প্রসঙ্গে সানা থেকে আন্তর্জাতিক রেডক্রসের এক মুখপাত্র জানিয়েছেন, অপহৃত ব্যক্তি উত্তরাঞ্চলীয় সাদা শহরে কর্মরত ছিলেন। শনিবার দিনের শেষভাগে হুদায়দা থেকে ৩০ কিলোমিটার দূরে তিনি  অপহরণের শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা দুই ইয়েমেনি গাড়ি চালককেও অপহরণ করা হয়। তবে তাদের অল্প সময় পরেই ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অপহরণকারীদের সঙ্গে এখনও যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি।

ইয়েমেনে প্রায়ই বিদেশি নাগরিকরা অপহরণের শিকার হন। মূলত দরকষাকষির মাধ্যম হিসেবে অথবা কোন দাবি দাওয়া আদায়ে সুবিধালাভের জন্যই তাদের অপহরণ করা হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই অপহৃতরা অক্ষত ও সুস্থ অবস্থায় মুক্তি পেয়ে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ