1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনের মাধ্যমে নজরদারি ৩০ জেলায় ৭৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন আপত্তিকর ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা এস এম নয়নকে অব্যাহতি বিনিময় হার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে ডলার সোয়াপে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

প্রকৌশলী বলেন, পঞ্চম দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাজবাড়ীর পাংশা উপজেলায় ছয় বছরেও শেষ হয়নি গড়াই নদীর ওপর সেতুর নির্মাণকাজ। এর মধ্যে চারবার বাড়ানো হয়েছে কাজ শেষ করার সময়। তবু এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৭৫ শতাংশ। বাকি কাজ কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সেতুর অভাবে এখনো ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহের হাজারো মানুষ।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল বলেন, “বর্তমানে সেতুর রেলিংয়ের কাজ চলছে। এখন পঞ্চম দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার আশা করা হচ্ছে।”

স্থানীয়রা জানান, নদী পার হতে হচ্ছে নৌকার করে। এতে প্রতিদিন ঝুঁকি ও ভোগান্তিতে পড়ছেন তারা।

তাদের অভিযোগ, শুরু থেকেই সেতুর কাজ ধীরগতিতে চলছে। কিছুদিন আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সেতুর কাজ দেখতে আসেন। তখন ৭ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। কবে সেতুর কাজ শেষ হবে, তা কেউ জানেন না।

দ্রুত সেতুর কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

সেতুর নিচে বসে থাকা ৬৫ বছর বয়সী কুদ্দুস মোল্লা বলেন, “আমার জীবনে হয়তো সেতুর কাজ শেষ দেখে যেতে পারব না। তিন বছরের কাজ ছয় বছরেও শেষ হইলো না। তাহলে কীভাবে আশা করি, সেতুর ওপর দিয়ে ওপারে যেতে পারব? মন্ত্রী ও এমপিরা এসে নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা বলেছিলেন। নভেম্বর মাস শেষ হইলো, কিন্তু কাজের কোনো খবর নেই।”

কিছুটা দূরে পেঁয়াজখেতে কাজ করছিলেন আয়নাল শেখ। তিনি বলেন, “ওপারের লাঙ্গলবাঁধ বাজারে নৌকায় যেতে হয়। মাসখানেক আগে এক কৃষক ভ্যানে করে পাট নিয়ে বাজারে যাচ্ছিলেন। নৌকায় ওঠার সময় ভ্যানসহ পাট নদীতে পড়ে যায়। এমন ঘটনা প্রায়ই ঘটে। আমরা চাই, সেতুর কাজ শেষ হোক।”

নদীর পাড় ধরে হেঁটে আসা সোলেমান প্রামাণিক বলেন, “মাগুরা, ঝিনাইদহ ও রাজবাড়ীর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু। দুই সরকার চলে গেল, আরেক সরকার এলো, তবু সেতুর কাজ শেষ হইলো না। আর কত সরকার এলে কাজ শেষ হবে, তা বলা মুশকিল। সেতুটি হলে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ ও রাজবাড়ীর মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে।”

প্রণব কান্তি বল বলেন, জমি অধিগ্রহণসহ বিভিন্ন সমস্যার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ঝিনাইদহ অংশের জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ। আর পাংশা অংশের জমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২০ সালের ৩ জুন ৬৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতে ৬৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালের ৩ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় চার দফা মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ১০ অক্টোবর মেয়াদ শেষ হয়েছে।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ