1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

গিলেস্পি এখন পাপুয়া নিউগিনির কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৮১ Time View

পাপুয়া নিউগিনির অন্তবর্তীকালীন কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পি। নিউজিল্যান্ডের সাবেক অফস্পিনার দিপক প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তি থাকায় পাপুয়া নিউগিনির খণ্ডকালীন দায়িত্ব নিয়েছেন গিলেস্পি। বেতন নিয়ে বনিবনা না হওয়ার অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেন ক্রিকেটাররা। ওই সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন গিলেস্পি।

যেহেতু হাতে সময় আছে, তাই পাপুয়া নিউগিনির অন্তবর্তীকালীন কোচের দায়িত্বটা নিয়ে নিলেন গিলেস্পি। দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার সাবেক পেসার। ক্রিকেট.কম.এইউকে তিনি বলেন, ‘আমি সত্যিই খুশি। আরেকটি দল ও আরেকটি দেশের সঙ্গে অভিজ্ঞতা সঞ্চার করতে পারব।’

‘এই দায়িত্ব আমার অভিজ্ঞতা বাড়াবে। আমার শিক্ষার পরিধিও বাড়বে। আশা করছি, সামনে এগিয়ে যাওয়ার পাথেয় হবে এটি।’-যোগ করেন পাপুয়া নিউগিনির অন্তবর্তীকালীন এই কোচ।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ৭১টি টেস্ট ম্যাচ খেলেছেন গিলেস্পি। পকেটে পুরেছেন ২৫৯টি উইকেট। আর ৯৭টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করে নামের পাশে যোগ করেছেন ১৪২ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ