1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

মরণোত্তর সম্মাননা পাচ্ছেন চাষী নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১৫১ Time View

জীবদ্দশায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ উল্লেখযোগ্য অনেক পুরস্কার ও সম্মাননাই পেয়েছিলেন খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলাম। কিন্তু দু’ বছর আগে তিনি মারা যাবার পর তাকে খুব কমই স্মরণ করা হয়েছে।

তবে এবার এই খ্যাতিমান পরিচালককে মরণোত্তর সম্মাননা দেবার মাধ্যমে স্মরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্রের ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেলে বিএফডিসির ৭নং ফ্লোরে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে চাষী নজরুল ইসলামকে মরণোত্তর এই সম্মাননা দেয়া হবে। চাষী নজরুল ইসলামের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন তার স্ত্রী জোসনা কাজী। অনুষ্ঠানটির আয়োজক লাল সবুজের দল (ব্যান্ড)।

এ প্রসঙ্গে দলটির প্রতিষ্ঠাতা কণ্ঠশিল্পী এসএম শফি বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর চাষী নজরুল ইসলামই প্রথম নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিক্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ১৯৭২ সালে এই চলচ্চিত্রটি মুক্তি দেয়ার মাধ্যমে পরিচালক হিসেবে চাষী নজরুল ইসলাম আত্মপ্রকাশ করেন। এরপর তিনি দেবদাস, শুভদা, হাঙর নদী গ্রেনেড, শাস্তি, সুভাসহ অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী ছবি দর্শকদের উপহার দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন। দেশীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য এবার আমরা তাকে মরণোত্তর সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছি। যে এফডিসির সঙ্গে ছিল তার আত্মার সম্পর্ক, সেই এফডিসিতে তাকে এই সম্মান জানাতে পারবো বলে আমরাও গর্ববোধ করছি।’

জানা গেছে, এসএম শফির সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম খসরু প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধক হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। আলোচনা অনুষ্ঠানের পর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজন সম্মাননা প্রদান করা হবে। সবশেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এলএ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ