1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ | জাতীয় সংবাদ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে? চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সান্তোসে যোগ দিলেন কুতিনহো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয় ডিফেন্ডার বিশ্বনাথকে ‘ফরোয়ার্ড’ হিসেবে ভাবছেন ডুলি কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছাদূত হাবিবুল বাশার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ২০০ Time View

জুনে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৮ জুন পর্যন্ত। এই টুর্নামেন্টের জন্য ৮ জন শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার রয়েছেন সেই তালিকায়।

২০০৬ সালে হাবিবুল বাশারের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। ১১ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সঙ্গে থাকছেন সাবেক তারকা এই ক্রিকেটার। দুই ভূমিকায়। এক. মাশরাফিদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিবুল। দুই. টুর্নামেন্টের অ্যাম্বাসেডরও তিনি।

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ খান আফ্রিদি ও ভারতীয় স্পিনার হরভজন সিং থাকছেন শুভেচ্ছাদূতের ভূমিকায়। এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি, নিউজিল্যান্ডের শেন বন্ড, ইংল্যান্ডের ইয়ান বেল, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

টুর্নামেন্ট শুরুর ৫০ দিন আগে শুভেচ্ছাদূতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ১ জুন ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। এই আট অ্যাম্বাসেডর ১৭৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৪৮টি সেঞ্চুরিসহ তারা নামের পাশে যোগ করেছেন ৫১ হাজার ৯০৬ রান; উইকেট নিয়েছেন ৮৩৮টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ