1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

প্রযোজকদের কাছে হানিফ সংকেতের চাওয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১৩৪ Time View

টেলিভিশন অনুষ্ঠান প্রযোজকদের সংগঠন ‌‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ’র প্রথমবারের মতো এই সংগঠনটির কার্য্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার (১৯ মার্চ)।

নির্বাচনে নাটকের একজন প্রযোজক হিসেবে ভোট প্রদান করেছেন নন্দিত উপস্থাপন হানিফ সংকেত। দুপুর দেড়টা নাগাদ গুলশানের এমানুয়েলস ব্যাংকুয়েট হলে ভোট প্রদান শেষে হানিফ সংকেত কথা বলেন জাগো নিউজ সঙ্গে।

এসময় ইত্যাদির এই উপস্থাপক বলেন, ‘প্রযোজকদের একটি সুসংগঠিত সংগঠনের প্রযোজন ছিল। এটা অনেকদিন ধরে প্রযোজনবোধ করছিলাম। কারণ এতগুলো মানুষ যেখানে কাজ করেন সেখানে অবশ্যই একটি কমিটি থাকা প্রযোজন।’

তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটদানের প্রক্রিয়া চলছে দেখে ভালো লাগছে। যারা নির্বাচিত হবেন ভালোভাবে আগামীতে নাটকের উন্নয়নে কাজ করবেন বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে প্রযোজকদের সংগঠনের ভিত্তি অনেক মজবুত। আমাদের দেশে এই সংগঠনটিও মজবুত হবে এটাই প্রত্যাশা করি।’

যোগ করে হানিফ সংকেত বলেন, ‘এটা পেশাজীবী প্রযোজকদের সংগঠন। তাই আমি মন থেকে চাইব এটি যেন সরকার কতৃক একটি নিবন্ধন থাকে। যাদের প্রযোজকদের স্বার্থ রক্ষা হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ