1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

সৌম্য-ইমরুলের দ্রুত বিদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১০৭ Time View

দিনের খেলা বাকি ৭৪ ওভার। লক্ষ্যটা ১৯১ রান। ওভার প্রতি আড়াইয়ের সামান্য উপরে। তবে বাংলাদেশি ক্রিকেটাররা ভেবেছিলেন রান রেট বুঝি ছয় ছাড়িয়ে। তাই শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতেই নেমেছেন টাইগাররা। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে বড় চাপে এখন বাংলাদেশ।

শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের করা দিনের অষ্টম ওভারের পঞ্চম বলে এগিয়ে এসে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন সৌম্য সরকার। তবে ঠিকভাবে সংযোগ করতে না পারায় শূন্যে উঠে যায় বল। লং অফে তার সহজ ক্যাচ লুফে নিতে কোন ভুল করেননি উপুল থারাঙ্গা।

সৌম্যর বিদায়ের পর উইকেটে নেমে প্রথম বলেই উইকেট বিলিয়ে আসেন মুমিনুলের পরিবর্তে এ টেস্টে খেলতে নামা ইমরুল কায়েস। অফ স্ট্যাম্পের অনেক বাইরে থাকা হেরাথের কুইকার বল অযথাই খোঁচা মারতে গিয়ে গুনারাত্নের হাতে ধরা পড়েন ইমরুল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ২৫ রান। ১৪ রান নিয়ে উইকেটে আছেন তামিম ইকবাল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন সাব্বির রহমান।

এর আগে আগের দিনের ৮ উইকেটে ২৬৮ রান নিয়ে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। রোববার সকালে বাংলাদেশের হতাশ বাড়িয়ে শেষ ২ উইকেট হারিয়ে আরও ৫১ রান যোগ করে দলটি। ফলে ১৯১ রানের লড়াকু লক্ষ্যই পায় টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ