1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সনদপত্র অর্জনের জায়গা নয় : উপাচার্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ২৬১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সনদপত্র অর্জনের জায়গা নয়। এখান থেকে সততা, নিষ্ঠা, দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও মনুষ্যত্ব অর্জনের দীক্ষা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, পাশাপাশি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল স্তরের শিক্ষক ও অভিভাবকদের সম্মান করতে হবে।
আজ টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন,জীবনের প্রত্যেক পর্যায়ে মিথ্যা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা থেকে বিরত এবং অমানুষদের কাছ থেকে নিজেদের দূরে রাখতে হবে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের উদ্যোগে পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় ছাত্র-উপদেষ্টা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ