1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ঢাকার রাশিয়ান হাউসে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আলোচনা সন্ধ্যার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও মানবিক সংযোগ। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সাব) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৪তম নির্বাহী কমিটির শুভ অভিষেক উপলক্ষে গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) ধানমন্ডির রাশিয়ান হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানসূচির শুরুতে ছিল নিবন্ধনের পর জাতীয় সংগীত পরিবেশন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং সাব-এর ইতিহাসভিত্তিক উপস্থাপনা। পরবর্তীতে সাধারণ সম্পাদকের স্বাগত বক্তব্য ও সভাপতির ভাষণের পর আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় সাব-এর নবনির্বাচিত ১৪তম কমিটির নির্বাহী সদস্যদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

তিনি সাবেক শিক্ষার্থীদের ঢাকা ও মস্কোর মধ্যকার “বন্ধুত্বের অনন্য ও জীবন্ত সেতু” হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, শিল্প ও বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে এই গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন, এমপি দেশের সার্বিক উন্নয়নে সাব-এর সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সাবেক সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনকারীদের জ্ঞান ও দক্ষতা প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা, কৃষি, বিজ্ঞান ও জনশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়। তিনি সত্তর ও আশির দশকে সুদূর সোভিয়েত ইউনিয়নে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীদের সাহস ও প্রত্যয়ের কথা স্মরণ করেন এবং তাঁদের “মৈত্রী ও সংস্কৃতির দূত” হিসেবে আখ্যা দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল এক আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে মহাকবি আলেকজান্ডার পুশকিনের বিশ্বখ্যাত কবিতা ‘আই লাভড ইউ’ আবৃত্তি, ভরতনাট্যম ও মণিপুরী নৃত্য এবং প্রখ্যাত শিল্পী তিমির নন্দীর কণ্ঠে কালজয়ী রাশিয়ান গান ‘মস্কো নাইটস’ পরিবেশিত হয়।

সবশেষে আমন্ত্রিত শিল্পী ও অতিথিদের সম্মিলিত কণ্ঠে ‘আমরা করব জয়’ (উই শ্যাল ওভারকাম) গানটির মাধ্যমে সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘটে। এরপর প্রীতি নৈশভোজ ও দলগত আলোকচিত্র গ্রহণের মাধ্যমে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বের এই ঐতিহাসিক ও স্মরণীয় সন্ধ্যার সমাপ্তি হয়। অনুষ্ঠানে সাব-এর সভাপতি ড. প্রকৌশলী মোস্তফা আবিদ খান ও সাধারণ সম্পাদক স্থপতি তানিয়া আতিক সহ সাবেক অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ