1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

সুদান ও দক্ষিণ সুদান সীমান্ত সংঘাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ১৪৯ Time View

সুদানি সামরিক বাহিনী দক্ষিণ সুদানের অভ্যন্তরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দক্ষিণ সুদানি কর্তৃপক্ষ। যুদ্ধ বিমান ও ভারী কামানের গোলাবর্ষনের সহায়তায় তেল সমৃদ্ধ হেগলিগ অঞ্চলে সুদানি বাহিনী প্রবেশ করে বলে মঙ্গলবার দাবি করেছে দক্ষিণ সুদান।

মঙ্গলবার দক্ষিণ সুদানের সেনা মুখপাত্র ফিলিপ আগুয়ের দাবি করেন সুদানি সেনারা দুই দেশের সীমান্তবর্তী বিরোধপূর্ণ হেগলিগ অঞ্চল দখল করে নেয়। তবে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে বলে দাবি করেন তিনি। লড়াই এখনও অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।

সুদান এই অঞ্চলে অবস্থিত তেলখনিগুলো নিয়ন্ত্রণ করে। সুদানের মোট তেল উৎপাদনের অর্ধেকই আসে এই খনিগুলো থেকে।

সুদানি বাহিনীর দুটি ব্রিগেড স্থানীয় মিলিশিয়াদের সহায়তায় এই হামলা পরিচালনা করে বলে দক্ষিণ সুদানের  সরকারি মুখপাত্র বারবার বেঞ্জামিন দাবি করেন। তবে এ ব্যাপারে সুদানি সামরিক মুখপাত্রের কোন মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

গত বছরের জুলাই মাসে সুদান থেকে বেরিয়ে যায় দক্ষিণ সুদান। স্বাধীনতার পর থেকেই খার্তুম সরকারের সঙ্গে তেল ও অন্যান্য ইস্যু নিয়ে বিরোধে লিপ্ত হয়ে পড়ে দেশটি। এসব ব্যাপারকে কেন্দ্র করে উভয় দেশ পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ