1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নারীদের সম্মানে গুগলের নতুন ডুডল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ২০৮ Time View

নতুন ডুডলের মাধ্যমে বিশেষ কোনো দিবস বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিন উদযাপন করে গুগল। আজ আন্তর্জাতিক নারী দিবসেও এর ব্যতিক্রম হয়নি। নারীদের মূল্য ও মর্যাদার প্রতি সম্মান জানাতে নতুন ডুডল প্রকাশ করেছে গুগল।

নারী অধিকার রক্ষায় অবিস্মরণীয় ১৩ জন নারীর জীবন কাহিনী উঠে এসেছে গুগলের এই ডুডলে। ভারতীয় নৃত্যশিল্পী রুমকিনি দেবীও আছেন গুগলের এই ডুডলে।

আমেরিকান সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইদা ওয়েলস, মেক্সিকান আর্টিস্ট ফ্রিদা, ইতালিয়ান বংশোদ্ভূত ব্রাজিলিয়ান স্থাপত্যশিল্পী লিনা বো বারদো, সোভিয়েন বিজ্ঞানী ওলগা স্কর্কদোভা, দক্ষিণ আফ্রিকান শিল্পী মিরিয়াম, আমেরিকান নভোচারী স্যালি রাইডসহ ডুডলে স্থান পেয়েছেন মোট ১৩ জন।

নারী দিবস পালন শুরু হয় ১৯০৮ সালের ৩ মে। সেই সময় যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯১৪ সালে থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চকে নারী দিবস হিসেবে উদযাপন শুরু করে। জাতিসংঘ ১৯৭৭ সালে এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ