1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১২৮ Time View

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান  এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যের নাম মো. সেলিম ওরফে হারুন মিস্ত্রী (৩৪)। তিনি সদর উপজেলার জোহরপুর বকরিপাড়ার দুরুল হোদার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানান, ২০০৯ সালের ৭ জুলাই র্যা ব-৫ রাজশাহীর একটি দল জোহরপুর বকরি পাড়ায় একটি বাড়িতে দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য সেলিম ওরফে হারুন মিস্ত্রীকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তুল, দুটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে র্যা ব। তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন ওই এলাকায় তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরের পাশের মাটির নিচ থেকে লুকানো অবস্থায় ছয়টি ওয়ান শুটার গান ও ১০টি গুলি উদ্ধার করে।

এ ঘটনায় র্যা ব-৫ রাজশাহীর এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সেলিমের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই শাহীন আকন্দ ২০০৯ সালের ৬ আগস্ট সেলিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সেলিমের উপস্থিতিতে এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ