1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

২০১৮ সালের মধ্যেই গ্যাস সমস্যার সমাধান হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১২৮ Time View

২০১৮ সালের মধ্যেই গ্যাসের সমস্যার সমাধান হবে। দেশে গ্যাসের মজুবত শেষ হয়ে আসায় গ্যাসের চাহিদা মেটাতে কয়েকটি এলএনজি টার্মিনাল স্থাপন এগিয়ে চলছে। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে ২০১৮ সালের গোড়ার দিকে। তখন আর গ্যাসের আর কোনো সমস্যা হবে না।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দিহাইমীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, এলএনজি টার্মিনালের মূল উপাদান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস মূলত কাতার থেকে আমদানি করা হচ্ছে। এ বিষয়ে আজকের বৈঠক আলোচনা হয়েছে। তাছাড়া কাতার বাংলাদেশ থেকে আগর, কেএসআরএম স্টিল ও বিআরবি ক্যাবলস আমদানি করবে বলে রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, কাতারের রাষ্ট্রদূতের মাধ্যম্যে তিনি সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তারা যদি বাংলাদেশে বিনিযোগে আগ্রহী হয় তাহলে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি তাদের জন্য বরাদ্দ রাখা হবে। একই সঙ্গে তাদের সব ধরনের নীতি সহায়তা দেয়া হবে।

ইতোমধ্যে কাতারের বেশ কিছু ব্যবসায়ী এলএনজি টার্মিনালসহ আটটি খাতে বাংলাদেশ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ