1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ভারতীয় নাগরিকের মরদেহ আড়াই মাস পর হস্তান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৯৬ Time View

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট এলাকায় আড়াই মাস আগে উদ্ধারকৃত ভারতীয় নাগরিক মানিকুলের (৪২) মরদেহ হ্স্তান্তর করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতের মহদিপুর থানার এসআই শ্রী দেবাসিশ ও বিএসএফের মহদিপুর কোম্পানী কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ী মানিকুলের মরদেহ হস্তান্তরের ব্যাপারে বাংলাদেশের সিআইডি সকল প্রকার প্রস্তুতি শেষে মরদেহ হস্তান্তর করে। এসময় ভারতীয় ঢাকা দূতাবাসের প্রোটোকল অফিসার অরবিন্দ কুমার ভাষ্কর্য, কনসুল্যার আশরাফ হোসেন, মহদিপুর বিএসএফের কোম্পানী কমান্ডার টিএস হ্যাংগেল এবং বাংলাদেশের পক্ষে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী, ওসি (তদন্ত) সারোয়ার রহমান, ৯-বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ কোম্পানী কমান্ডার আবু তাহের ও সোনামসজিদ ইমিগ্রেশনের এসআই আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে ৩/৪ জন ব্যক্তি মাইক্রোবাসে করে মরদেহটি শিবগঞ্জ উপজেলার উজিরপুরের পদ্মা নদীর তীর তেলিপাড়া নামক স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহটি ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর গ্রামের কাশিম শেখের ছেলে মানিকুল শেখের বলে পুলিশ নিশ্চিত হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপর থেকেই মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ