1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

নজর কেড়েছে মাজনুন মিজান-রানীর রোমান্স (ভিডিও)

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ১৫৪ Time View

অভিনেতা মাজনুন মিজান ও অভিনেত্রী রানী আহাদের রোমান্স বেশ নজর কেড়েছে। তবে বাস্তবে নয়, ‘পাতার বাঁশি’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিওতে। সম্প্রতি এই মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ হয়েছে সিএমভি’র ব্যানারে।

রানী বললেন, ‘এটি আমার ষষ্ঠ মিউজিক ভিডিও। চেষ্টা করেছি দর্শকদের ভালোকিছু উপহার দিতে। তাছাড়া গানের ভিতর একটি গল্পের আভাস আছে। সবমিলিয়ে অনেক যত্ন নিয়ে মিউজিক ভিডিওটি দর্শকদের কাছে পৌঁছে দিয়েছি।’

মাজনুন মিজান-রানী আহাদ জুটির এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা তপু খান। ‘পাতার বাঁশি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান এবং সাবরিনা। গানের কথা লিখেছেন এ মিজান, সুর করেছেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছেন জে কে মজলিস।

মাজনুন মিজান ব্যস্ত আছে ধারাবাহিক ও এক ঘণ্টার নাটক নিয়ে। তার অভিনীত ‘ভুবন মাঝি’ ছবিটি শুক্রবার (৩ মার্চ) মুক্তি পেয়েছে। অন্যদিকে, দীপ্ত টিভির ‘পালকী’ সিরিয়াল ছাড়াও টুকটাক নাটকে কাজ করছেন রানী।

তাদের রোমান্স দেখুন…

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ