1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

ভারতে প্রতি পাঁচজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১১১ Time View

ভারতে প্রতি পাঁচজনের মধ্যে একজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। দেশটির সর্বশেষ জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপে (এনএফএইচএস)-৪ এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ভারতের মোট জনসংখ্যার (১২৫ কোটি) এক পঞ্চমাংশ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন।

মঙ্গলবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এনএফএইচএস বলছে, দেশটিতে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ২০ দশমিক ৩ শতাংশ। এছাড়া উচ্চ রক্তচাপে ভুগছেন ২২ দশমিক ২ শতাংশ মানুষ।

২০১৫-১৬ সালে দেশটির ৬ লাখ পরিবারের ওপর জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করেছে এনএফএইচএস। ভারতের ২৬টি রাজ্যের এসব পরিবারের ৭ লাখ নারী ও ১ লাখ ৩০ হাজার পুরুষের ওপর জরিপ চালানো হয়।

বিশ্বের ডায়াবেটিস রাজধানী হিসেবে পরিচিত ভারতে এই রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে বলে জরিপে বলা হয়েছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের মানচিত্র ২০১৫ অনুযায়ী, ভারতের ৬ কোটি ৯২ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংখ্যা ২০১৩ সালে এক প্রতিবেদনে জানায়, ৬ কোটি ৩০ লাখ ভারতীয় ডায়াবেটিসে ভুগছেন।

বিশ্ব স্বাস্থ্য সংখ্যা বলছে, বর্তমানে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৪১ কোটি ৫০ লাখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ